নেত্রকোণার পাঁচটি আসনে ২২ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ ও স্থগিত ৩

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোণার পাঁচটি আসনে ২২ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ ও স্থগিত ৩

নেত্রকোণা জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে দাখিল করা বিভিন্ন দলের ৩০ প্রার্থী মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ শেষ করেছে জেলা রির্টানিং কর্মকর্তা।

শনিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের এক থেকে পাচঁ পর্যন্ত মোট ৫টি আসনের ৩০ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। তার মধ্যে ২২ জন প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা করা হয়, এ সময় স্থগিত করা হয় ৩ জন ও বাতিল বলে গণ্য করা হয় আরোও ৫ জনের মনোনয়ন।

বিজ্ঞাপন

নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনের ৭ টি মনোনয়নের মধ্যে সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান ডিপ্টির (রুবেল) মনোনয়ন বাতিল ও বিএনপির মনোনীত প্রার্থী ব্যরিষ্টার কায়সার কামাল, জামায়েত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঝোটের প্রার্থী গোলাম রব্বানী, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন শান্ত, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মান্নান সোহাগ, কমিউনিস্ট পার্টির প্রার্থী আলকাস উদ্দিন মীর এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) ৭ টি মনোনয়নের মধ্যে খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহীর মনোনয়ন বাতিল ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী শরিফ উদ্দিন তাং এর মনোনয়ন স্থগিত এবং বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক, জামায়েত ইসলামীর প্রার্থী মাওলানা এনামূল হক, জাতীয় পার্টির প্রার্থী এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও. আব্দুল কাইয়ুম, এনসিপির প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) ৬টি মনোনয়নের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন তাং, এর প্রার্থীতা স্থগিত ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবীর নিয়োগী, ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন, ইমলামী ঐক্যফন্ট এর প্রার্থী শামছুজ্জোহা ও স্বতন্ত্র প্রার্থী নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নেত্রকোণা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) ৬ টি মনোনয়নের মধ্যে বিপ্লবী ওয়ার্কাস পার্টির চম্পা রানীর মনোনয়ন বাতিল ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের প্রার্থীতা স্থগিত ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, ইসলামি আন্দোলনের প্রার্থী মো. মুখলেছুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে ৪ টি মনোনয়নের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ এর মনোনয়ন বাতিল ও জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার প্রার্থীতা স্থগীত ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ও ইসলামি আন্দোলনের প্রার্থী মো. নুরুল ইসলাম এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

জেলা রির্টানিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা নিধার্রিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন ও যাদের প্রার্থীতা স্থগিত করা হয়েছে তারা বেধে দেয়া সময় সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের মনোনয় বৈধ বলে গণ্য হবে। মনোনয়ন যাচাই-বাছাই কালে জেলা পুলিশ সুপার, জেলা নিবার্চন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন