কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত ডা. লিটন

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত 
ডা. লিটন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০০৬-এর ১৭১(১(ঘ) ও ১৭(২) ধারা অনুযায়ী স্টেট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মাহবুবুর রহমান লিটনকে দুই বছরের জন্যে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। এছাড়াও চেঞ্জ ইনিশিয়েটিভ-এর চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খানকেও দুই বছরের জন্যে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়।

Liton 2

ডা. মাহবুবুর রহমান লিটন ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সিন্ডিকেট সদস্য ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একই বছরে অ্যাকাডেমিক কার্যক্রম উদ্বোধন করেন। গত শুক্রবার ডা. লিটন ত্রিশালে এলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে খালেদা জিয়ার নামফলকটিও ভেঙে ফেলে। স্বৈরাচারী সরকার বিদায় হওয়ার পর আমরা দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছি। নজরুল বিশ্ববিদ্যালয়ে সব অন্যায়, টেন্ডারবাজি, চাঁদাবজি, ঘুষ দুর্নীতি বন্ধ করে এটিকে বিশ্বমানের করার চেষ্টা চালিয়ে যাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন