‘সুশিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে, সুশিক্ষা হলো সেই শিক্ষা, যা মানুষের বিবেককে নৈতিকতার পথে ধাবিত করে। মানুষ তার জীবনের শুরু থেকে দু‘ভাবে শিক্ষা গ্রহণ করে, এক ধরনের শিক্ষা যা মানুষের জীবনব্যাপী বিদ্যমান থাকে এবং তা সর্বক্ষেত্রেই সহায়ক হয় সেই শিক্ষা। আর অন্যটি হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। যা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে শুরু হয় এবং নির্দিষ্ট সময়ে শেষও হয়’।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১ টায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত বহুতল ভবনের উদ্ভোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি এসব কথা বলেন।
এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য আরো বলেন- আপনাদের এই স্কুল ভবনের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পড়া-লেখার মানের উন্নয়নসহ তাদেরকে মানবিক, নৈতিক আবেগিক গুণ অর্জনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এসময় তিনি তার স্বল্প সময়ের বক্তব্যে গৌরীপুরের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নসহ আগামীতে গৌরীপুরে শিক্ষার্থীদের পাশের গড় হার আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
এদিকে একই দিন বেলা আনুমানিক ২ টায় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ‘চরইকান্দার’ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিকেল আনুমানিক ৩ টায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের ‘ মইজগাবিল হতে চাকুরিয়া বিল ভায়া ঢালিয়া বি ‘পর্যন্ত প্রায় ২ কিলোমিটির খাল পুন:খনন কর্মসূচীর উদ্বোধন করেন দুর্যোগ ব্যাপস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।
এসময় গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার-পাপিয়া আমীন পাপ্পা, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি-সুনন্দা সরকার প্রমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম-আহবায়ক এড. আব্দুস সোবাহান সুলতান, পৌর বিএনপি‘র আহবায়ক মো. আলী আকবর আনিচ সহ উপজেলা ও পৌর বিএনপি‘র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

