মাদক-সন্ত্রাসের পক্ষে কোনো তদবীর নয়: এমপি হিলালী

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

মাদক-সন্ত্রাসের পক্ষে কোনো তদবীর নয়: এমপি হিলালী

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “বিএনপির কোনো নেতা মাদক ও সন্ত্রাসের পক্ষে থানায় তদবীর নিয়ে আসবে না।”

মঙ্গলবার কেন্দুয়া থানা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ, নেত্রকোণার আয়োজনে মাদক, জুয়া, গরু চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। একপর্যায়ে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা এবং জনমত গ্রহণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...