ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সাধারণ সম্পাদক নজরুল

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সাধারণ সম্পাদক নজরুল
বামে-হেলিম, ডানে-নজরুল ইসলাম । ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নজরুল ইসলাম। বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার তাদের নাম ঘোষণা করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম দৈনিক আমার দেশ ও বাংলাভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক। তিনি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন