কেন্দুয়ায় ট্রাক চাপায় দুইজনের মৃত্যু, শিশুসহ আহত ৩

কেন্দুয়ায় ট্রাক চাপায় দুইজনের মৃত্যু, শিশুসহ আহত ৩

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশা চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো তিনজন। সোমবার রাত ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তিরা হলেন, কেন্দুয়ার বান্দলন গ্রামের অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।

স্থানীয়রা জানান, রাতে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে অটোরিকশাটিকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন -ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন