গফরগাঁও উপজেলা জাসাসের নেতৃত্বে কাঞ্চন-আজমল

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁও উপজেলা জাসাসের নেতৃত্বে কাঞ্চন-আজমল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে আজিজুল হাকিম কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম আজমল হুদাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সভাপতি খনদকার মহিউদ্দিন আহমেদ মঈন ও সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নুরে আলম, যুগ্ম সম্পাদক পদে জনি রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ আরেফিন ও মাজহারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে রিয়াদ সরকারকে রাখা হয়েছে।

কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নবনির্বাচিত সভাপতি আজিজুল হাকিম কাঞ্চন এবং সাধারণ সম্পাদক এস এম আজমল হুদা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে গফরগাঁও উপজেলা জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন