বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৩
ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা এবং স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বকশীগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানার পুলিশ।

অভিযানের সময় ১ হাজার ইয়াবা জব্দ করে তারা। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। মামলা শেষে শনিবার তাদের জামালপুর কোর্টে পাঠানো হলে আদালত আসামিদের কারাগারে পাঠায়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন