গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ
ড. জি.এম. সরফরাজ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। একই সঙ্গে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জেলা প্রশাসক পর্যায়ে এ রদবদলের কথা জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তার কর্মস্থল পরিবর্তন করে গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা আদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...