ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১২

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১২

ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের কাকনী ইউনিয়নের পশ্চিম তালদিঘিতে শুক্রবার সকাল ৮টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন ও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দুজন নিহত হয়। আহত হয় ১০ থেকে ১২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মো. পারভেজ মিয়া (৪০) এবং তাঁর ৬ বছরের ছেলে হাসান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মারা যান। তাদের নাম ঠিকানা জানা যায়নি।

তারাকান্দা থানার এস আই মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী বেপরোয়া গতির তিশা পরিবহনের একটি বাস রাস্তার পাশের মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছে। নিহতদের লাশ পুলিশের হেফাজতে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া চালমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন