
‘আমার মা চলে যাচ্ছে, আমি কীভাবে শান্ত থাকব’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে কুলসুমা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত কুলসুমা আক্তার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের শহিদুল ই




