নিরাপত্তা চেয়ে আলোচিত সেই নারী চিকিৎসকের থানায় জিডি

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নিরাপত্তা চেয়ে আলোচিত সেই নারী চিকিৎসকের থানায় জিডি

সারাদেশে সেই আলোচিত ধর্ষণকান্ড নিয়ে মিডিয়ায় বক্তব্য দিয়ে বিপাকে পড়েছেন ডা. সায়মা আক্তার। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে নেত্রকোনার মদন থানায় বৃহস্পতিবার (৭মে) সকালে একটি জিডি দায়ের করেছেন বলে জানা যায়।

জিডি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ই মে মদন উপজেলার আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় একটি বেসরকারি টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন ডা. সায়মা আক্তার। এরপর থেকে তিনি বিভিন্ন ফেসবুক আইডি ও অজ্ঞাতনামা মোবাইল নাম্বার থেকে গণধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে আসছিলেন। তাই তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডা. সায়মা আক্তার জানান, আমি প্রতি বৃহস্পতিবার মদন উপজেলায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখি। গত ৩০শে এপ্রিল দুপুরে ১১ বছরের এক শিশুকে নিয়ে তার মা আমার চেম্বারে আসে। সেই শিশুটি তার শারীরিক অসুবিধার কথা জানান আমাকে। তখন আমি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে, সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শিশুটি আরো জানায়, মাদ্রাসার হুজুর আমার সাথে জোরপূর্বক সম্পর্ক করেছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে একটি বেসরকারি টেলিভিশন আমার কাছে শিশুটির অবস্থা সম্পর্কে জানতে চাইলে, আমি তাদেরকে সে বিষয়ে জানাই। সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে আমাকে গণধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছে। তখন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সাহেবের সাথে কথা বললে তিনি আমাকে জিডি করার কথা বলেন। তাই আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে আজ মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

মদন থানার ওসি তরিকুল ইসলাম জানান, ডা. সায়মা আক্তার আজ থানায় এসে একটি জিডি করেছেন। বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...