আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে

গৌরীপুরে শ্রমিকদলের ৫ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুরে শ্রমিকদলের ৫ নেতা বহিষ্কার
ছবি: আমার দেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে রোববার জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতার ইসলাম ও আশরাফুল ইসলাম, উপজেলার ভাংনামারী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. জুয়েল মিয়া ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃতরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় এ আদেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন