নেত্রকোনা সেচ অফিসের ভবন ধসে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ২

নেত্রকোনা সেচ অফিসের ভবন ধসে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ২

নেত্রকোণায় পৌর শহরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (সেচ) পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোণা–ময়মনসিংহ সড়কের পাশে শহরের নাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হচ্ছেন, সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া ( ৪০) ও নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া ( ৩৯)। আহতরা হলেন, হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসি (সেচ) অফিসের একটি পুরাতন ভবন ভাঙার কাজ চলছিল। বিকেলে কাজ চলা অবস্থায় ভবনটির ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে । এসময় পাঁচজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত বাকি দুইজনকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...