১৯ বছরের জলাবদ্ধতা নিরসনে আবারো মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, জামালপুর

১৯ বছরের জলাবদ্ধতা নিরসনে আবারো মহাসড়ক অবরোধ

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনে আবারো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে জামালপুর জেলা বাস টার্মিনাল ও বিসিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দড়িপাড়া, দাপুনিয়াসহ অন্তত পাঁচটি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতার কারণে ৫শ একর ফসলি জমি ও অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি বহুবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ভুক্তভোগীরা জানান, রোববারও একই দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন তারা। তখন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখায় সোমবার আবারও আন্দোলনে নামেন এলাকাবাসী।

অবরোধ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত আন্দোলনকারীরা তাদের ফিরিয়ে দেন বলে জানা গেছে। পরে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এসময় সেখানে সাময়িক কিছু বিশৃঙ্খলারও সৃষ্টি হয়।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সমাধানের আশ্বাস দেয়ার পর তারা অবরোধ তুলে নেয়।

এদিকে জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-মাদারগঞ্জ সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।

শেখের ভিটাসহ আশপাশের ৬টি এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দূর্ভোগ পোহাচ্ছে। পরে পৌরসভার কর্মকর্তরা জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলো নেয় অবরোধকারীরা। ঘন্টাদুয়েক। সড়ক অবরোধ চলাকালে জামালপুর-মাদারগঞ্জ সড়কের দুইপাশে যানবহন আটকা পড়েছিল।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় কয়েকজনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

উল্লখ্য, গতকাল রোববার একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিল জলাবদ্ধতায়

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...