আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে দেশ জুড়ে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, আব্দুল আজিজ, হাবিবুর রহমান হাবিব, নাজমুল সরকার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। এ সময় উপস্থিত ছিলেন শেখ বজলুর রহমান, মনির ইসলাম খান, মো. আলামিন।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেদী হাসান, পবন কুমার সরকার, আব্দুল্লাহিশ শাফি প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি জানান, কুমিল্লার দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার মো. সাজ্জাদ পারভেজ, মো. হানজালা, দেলোয়ার হোসেন, মনসুর আলী, ইসকিতা আফরিন, মিলন কুমার প্রমুখ।

‎ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, ‎এই সময় উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার আনিছুর রহমান, কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাহিয়ান ইমতিয়াজ, শিক্ষক রাহিমা আকতার, একেএম মাহবুব রহমান, জুয়েল মন্ডল, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোখলেসুর রহমান।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন কবির, রাশেদুল ইসলাম, শামসুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দেওয়ান শহীদুজ্জামান এবং লুৎফর রহমান।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ইউএনও শাহাদাত হোসেনের নেতৃত্বে র‌্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, আবুল কালাম আজাদ প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মো. ইলিয়াস হোসাইন প্রমুখ।

চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় আলোচনা করেন মোশাব্বির হুসাইন, সামছুন নাহার, আলমগীর হোসেন, এম এ সালাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয়বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।

ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধি জানান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয় ভেদরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অনুপম চক্রবর্তী, মো. সুজা উদ্দিন, তাছলিমা আক্তার, নুরুন নাহার বেগম, অফিসার জিএম আমির হোসেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শামীম আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রাকিব, অসীম কুমার কর প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। দুর্যোগের সময় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, এমএ মান্নান প্রমুখ।

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. ওলিউর রহমান রুবেল।

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, আব্দুর রহমান সন্যামত, মোসা. শামীমা ইয়াসমিন এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. জাহেদুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়ালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন জোমাদ্দার, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, মো. কামরুজ্জামান, খান শামীম পারভেজ, দানিসুর রহমান লিমন প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে সহযোগিতা করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল মান্নান।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...