ভারতীয় মদসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদসহ মো. আব্দুল খালেক (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের সাকুয়া-সনুরা সড়কে এ অভিযান চালায় পুলিশ। আটক আব্দুল খালেক কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ফারুক হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাকে আটক করা হয়।

পরে এ ঘটনায় আটক আব্দুল খালেকের বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন