নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২০২৭-২৮ সেশনের নতুন আমির নির্বাচিত হয়েছেন কাজী মোফাজ্জল হোসেন তালুকদার সবুজ। গতকাল সোমবার বিকেল ৪টায় জেলার ১০টি উপজেলা ও নেত্রকোনা পৌরসভার আমিরদের নাম ঘোষণা করেন জেলা আমির অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ।
মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে মোট ৭৫ জন রুকন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৬১ জন এবং নারী ১৪ জন। জেলায় নারী-পুরুষ মিলিয়ে মোট আট শতাধিক রুকন রয়েছেন। চলতি মাসের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ময়মনসিংহ অঞ্চল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া কর্তৃক নিয়োগকৃত প্রতিনিধিগণ প্রত্যেক উপজেলা থেকে রুকনদের সরাসরি ভোট গ্রহণ করেন। তাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাচন বিভাগ অনুমোদন দিলে জেলা আমির নাম প্রকাশ করেন।
দুর্গাপুরে নাসিমুল হক আল আমীন, কলমাকান্দায় মাওলানা আব্দুস সামাদ, পূর্বধলায় মাহফুজুল হক খান, নেত্রকোনা সদরে হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ, নেত্রকোনা পৌরসভায় দেলোয়ার হোসেন সাইফুল, বারহাট্টায় হাফেজ আব্দুল বাছির খান, কেন্দুয়ায় মাওলানা রফিকুল ইসলাম খোকন, আটপাড়ায় মাওলানা হোসাইন আহমদ একদিল, মদনে মাওলানা অলিউল ইসলাম এবং খালিয়াজুরীতে মাওলানা ইসমাঈল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে হাজারো শুকরিয়া, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২০২৭-২৮ সেশনের নেত্রকোনা জেলার ১০টি উপজেলা ও নেত্রকোনা পৌরসভার আমিরগণের নাম প্রকাশ করা হয়েছে। এ মাসের ৩০ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

