ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের হাম আইসোরেশন ইউনিটের ফোকাল পার্সন ডা. ঝন্টু সরকার জানান, জামালপুর সদরের হুমায়ুন কবীরের তিন মাস বয়সি সন্তান দিয়া মনি। তাকে গত ১১ মে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়। আরেকজন ঈশ্বরগঞ্জের বাবুল মিয়ার ১০ মাস বয়সি ছেলেসন্তান হোসাইন। তাকে ৫ মে সকাল ৭টা ১৫ মিনিটে ভর্তি হয়। বুধবার ভোর ৩টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ২১ জন। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯৬ জন রোগী ভর্তি রয়েছে।

হাসপাতাল সূত্র আরো জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৬৬ জন। মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন