জামালপুরের দেওয়ানগঞ্জে জামায়াত প্রার্থী নাজমুল হক সাঈদীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণমিছিল করেছে নারীরা। জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কামিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সারাদেশে নির্বাচনি কাজে মহিলাদের উপর বর্বরোচিত হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
ছাত্রী সংস্থার জেলা সভানেত্রী হালিমা জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামায়াত নেতা আশেক মাহমুদ শান্ত, উপজেলা আমির মাহবুবুর রহমান তালুকদার, সহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

