নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতে সদর উপজেলার সাপমারা গ্রামের জামাল মুন্সি (৫৫) নামের এক কৃষক এবং কুতুবপুর গ্রামের সবুজ মিয়া(৫৩) নামক এক সিএজি চালকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে মৃতদের লাশ দাফন কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

