পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিরা আসতে শুরু করেছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতিবছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে এ ময়দানে ।
সোমবার সকাল ১০টায় শোলাকিয়ায় ১৯৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার দেশ-বিদেশের ৬ লাখেরও বেশি মুসল্লি এ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন।
সকাল ৮টার আগেই মাঠ প্রায় কানায় কানায় ভরে গেছে। শোলাকিয়ায় নামাজ আদায় করতে গত দুই দিন ধরেই সারা দেশ থেকে বিভিন্ন জেলা ও কিশোরগঞ্জের ১৩টি উপজেলা থেকে মুসল্লিরা আসছেন। অনেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাসায়, আবাসিক হোটেল, শহরের মসজিদগুলোতে এবং ঈদগাহ মাঠে রাত যাপন করেন। ভোররাতে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, সাইকেল ও হেঁটে হাজারো মানুষ কিশোরগঞ্জে আসেন। সবার গন্তব্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

