আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

জামালপুর শহরে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে (৩৬) পিটিয়ে নির্মমভাবে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টার ঘটনায় স্বামী আইনজীবী হোসেন তাইফুরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৭) দুই সন্তানের জননী। শহরের মুকন্দবাড়ী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবু তাহেরের মেয়ে।

নিহতের ভাই তুহিন ফয়সাল জানান, ১৫ বছর আগে তাহমিনা আক্তার তানিয়ার বিয়ে হয় সুপ্রিম কোর্টের আইনজীবী হোসেন তাইফুরের সঙ্গে। স্বামী মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে প্রায়ই কলহ হয়। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান তানিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। রাত ১টায় আবারও তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে টেবিলের উপরে থাকা সিলিং ফ্যান দিয়ে তানিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন তাইফুর। হত্যার পর তানিয়ার লাশ বিছানায় রেখে তোশক দিয়ে পেঁচিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করে। স্ত্রী হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসেন তাইফুরকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...