মাদারগঞ্জে ফিলিং স্টেশনে হট্টগোল, ইটপাটকেল নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

মাদারগঞ্জে ফিলিং স্টেশনে হট্টগোল, ইটপাটকেল নিক্ষেপ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে হট্টগোল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার লাবণী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই কালবৈশাখী ঝড় উপেক্ষা করে মোটরসাইকেল চালক ও কৃষকরা ফিলিং স্টেশনে ভিড় করেন । দুপুরে লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ সদস্য ও স্টেশনের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছু সময়ের জন্য তেল বিক্রি বন্ধ রাখা হয়।

বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হয়।

রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ভ্রাম্যমাণ আদালত তিন চালককে তিন হাজার টাকা এবং আরও এক চালককে দুই হাজার টাকা জরিমানা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...