পূর্বধলায় নারীসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলায় নারীসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোণার পূর্বধলায় পৃথক অভিযানে ১৫ লিটার চোলাই মদ ও ১৯০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন শম্পা রানী মনি ঋষি (৫০) ও আবুল কাশেম (৭৫)।

সোমবার রাতে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক শম্পা রানী মনি ঋষি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গরুহাট এলাকার সুমন ঋষির স্ত্রী। অপর মাদক ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...