জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাড়ে চার কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) দুপুরে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া উত্তরপাড়া এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিএনপি সরকার গঠনের তিন মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমি কোন দুর্নীতি স্পর্শ করিনি, মৃত্যুর আগ পর্যন্ত কোন দুর্নীতি করব না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন-মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ মজনু ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী হতে তেঘরিয়া এবং হিদাগাড়ী গুচ্ছগ্রাম হতে আন্নার বাড়ি পর্যন্ত মোট ৪.৫ কি.মি খাল খনন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

