ফুলপুরে ধর্ষণের শিকার ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি

ফুলপুরে ধর্ষণের শিকার ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি

ময়মনসিংহের ফুলপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামে নিজ বাড়িতে শিশুটির জন্ম হয়। ছাত্রীর অভিযোগ, স্থানীয় এক যুবকের যৌন নির্যাতনের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন।

​ভুক্তভোগী জানান, একই গ্রামের হাফেজ রনি তালুকদার তাকে প্রথমবার জোরপূর্বক নির্যাতন করেন ও কৌশলে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়। তার দাবি, নবজাতক শিশুটির বাবা ঠাকুরবাখাই গ্রামের ফখরুল তালুকদারের ছেলে রনি তালুকদার। তিনি অবিলম্বে শিশুটির পিতৃত্বের স্বীকৃতি ও ন্যায়বিচার চান।

বিজ্ঞাপন

অভিযুক্ত রনি তালুকদার বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তিনি ঢাকার একটি মাদরাসায় কর্মরত বলে স্থানীয় লোকজন জানান। অভিযুক্ত রনি তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে ডিএনএ পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে শিশুটির বাবা তিনি, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা মেনে নিবেন বলে জানান। ঘটনার বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন