বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ধানুয়া কামালপুরে পুকুর থেকে বোমা সাদৃশ্য একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বিকালে সাদা মিয়ার পুকুরে পাড়ে স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় পুকুরের এক কোনায় থাকা মর্টারশেলটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে আনার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় মরিচা ধরা পুরনো মর্টারশেলটি নিয়ে কৌতূহল সৃষ্টি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

পরে বকশীগঞ্জ থানা পুলিশ কামালপুর গ্রামে ঘটনাস্থলে মর্টারশেলটি হেফাজতে নেন। বর্তমানে বোমা সাদৃশ্য মর্টারশেলটি পুলিশের পাহাড়ায় রয়েছে।

ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি কামালপুরে আনা হয়েছিল। কিন্তু কোন কারণে মর্টারশেলটি অবিস্ফোরিত থেকে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে মর্টার শেলটি পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন