ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম ৮৯ হাজার ৪৩১ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লালপুর উপজেলার ৮৪টি ও বাগাতিপাড়া উপজেলার ৪১টি ভোট কেন্দ্রে বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানাযায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মোট ভোটার ৩লাখ ৬৮ হাজার ২৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৩হাজার ৫৯৫জন, মহিলা ভোটার ১লাখ ৮৪হাজার ৬৭৯জন ও ২জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
আসনটিতে মোট ভোট পড়েছে ২ লক্ষ ৭২ হাজার ৩৫৫টি, এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১লাখ ২হাজার ১৯৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৮৯হাজার ৪৩১, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ভোট পেয়েছেন ৭২হাজার ৮৮৭, ইয়াসির আরশাদ রাজন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৮, বিপ্লবী ওয়াকাস পার্টির প্রার্থী আনসার আলী কোদাল প্রতীকে ভোট পেয়েছেন ২৭৫, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহিল বাকী হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ১হাজার ২৫৩, গণঅধিকার পরিষদের প্রার্থী সোহাগ হোসেন ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮, গণসংহতি আন্দোলনের প্রার্থী সেন্টু আলী মাথার প্রতীকে ভোট পেয়েছেন ২৭৯, ও স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন হরিণ প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। আসনটিতে বাতিলকৃত ভোটের পরিমাণ ৫০০২টি।
বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শামীম পুতুল ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রীয়া জানান এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সকল মানুষের। এই বিজয় ধানের শীষের। যে সকল নেতাকর্মীরা নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

