বাগাতিপাড়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের মশাল মিছিল

বাগাতিপাড়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের মশাল মিছিল

নাটোরের বাগাতিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। শনিবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘোষিত স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিকে সামনে রেখে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত আট দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়।

এতে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে আট দফা কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন