রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন দক্ষিণ সারুটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেন এলাকাবাসি। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সকালে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন। কিছু দিন ধরে এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে পৌরসভার দক্ষিণ সারুটিয়া এলাকায় রেলনাইনের ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাটি থানা-পুলিশকে অবহিত করা হয়। থানা-পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করেন। দুপুরে জিআরপি পুলিশের একটি টীম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত ওই নারীর পরনে মিস্টি রঙের গেঞ্জি ও গোলাপি রঙের সালোয়ার ছিল।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ডিউটি অফিসার এস আই শ্রী আনন্দ কুমার আমার দেশকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এছাড়া পুলিশ নিহত নারীর পরিচয় সনাক্তের জন্য কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন