আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নওগাঁয়ে আওয়ামী লীগ নেতা রফিক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয়ে আওয়ামী লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিল থেকে গ্রেপ্তার হন তিনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা এবং পরোয়ানা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন