আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নূরুল ইসলাম বুলবুল

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা অন্যান্য আসনেও ঘটতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এলাকায় প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের বৈঠকের খবর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের কার্যক্রম অন্য আসনগুলোতেও হবে না—এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আরো বলেন, বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করা কিংবা ফলাফলকে অন্যদিকে নেওয়ার মতো কোনো ধরনের চক্রান্ত যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামে মো. এরফান আলী নামের একজন সরকারি কর্মচারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিসাইডিং অফিসারদের নিয়ে একটি গোপন বৈঠকের আয়োজন করেন। বৈঠকটি শিক্ষক সমিতির সভা হিসেবে আয়োজন করা হলেও সেখানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আমিনুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়। যদিও তিনি ওই সভায় উপস্থিত হননি। পরে জানতে পেরে এরফান আলী ঢাকা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন