নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ পলাতক ৩

নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ পলাতক ৩

সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বগুড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে দলবদ্ধ ধর্ষণ করে মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনা ও আরও দুইজন।

এ ঘটনায় ওই শিল্পী বাদী হয়ে ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হকসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। রাতে বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন