মাদক সেবনের অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

মাদক সেবনের অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে তানভীর আহমেদ শিমুল (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় ।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। শনিবার রাতে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবক পৌর শহরের চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা ও পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শনিবার রাতে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন