ফিলিং স্টেশনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

ফিলিং স্টেশনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় ভোক্তাদের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির হোসেন লালপুর ফিলিং স্টেশনে অভিযান চালান। অননুমোদিত তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

এ সময় যথাযথ নিয়ম অনুসরণ না করে তেল বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন