আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শর্টসার্কিটের আগুনে কৃষকের বসতঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

শর্টসার্কিটের আগুনে কৃষকের বসতঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে কৃষকের দুটি বসতঘর পুড়ে ছাই। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের মো. সাদ্দাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. হুজুর আলী শেখের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জয়ানপুর গ্রামের সাদ্দাম শেখের বাড়িতে ব্যবহৃদ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে দুটি বসতঘর পুড়ে যায়। েএতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত সাদ্দাম শেখ বলেন, আগুনে তার বসতঘর ও মালামাল পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...