আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম। তবে এই সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারত থেকে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি করা হবে না। ফলে ১০ দিন বন্দরটির আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আবার ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

