নওগাঁর বদলগাছীতে মাদকসহ চারজনকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে তারা উপজেলার পশুরামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মাদকসহ চারজন কারবারিকে হাতেনাতে আটক করে বদলগাছী থানায় হস্তান্তর করে র্যাব।
আটককৃতরা হলো পশুরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র হোসাইন (২৯), একই গ্রামের ফরহাদের পুত্র সাহাদত হোসাইন (২০), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর গ্রামের মামুনুর রশিদের পুত্র ছামিউল হোসেন (১৯)।
র্যাব সদস্যরা জানান, তাদের কাছে ১৯৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাটল পাওয়া গেছে। মূল মাদক কারবারি হোসাইন নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে ছামিউল, সাহাদত ও রাসেলের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করতো।
থানার ওসি শাহজাহান আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

