লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার বাওড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশ থেকে দেলোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বাওড়া রেলগেট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন পঞ্চগড় সদর উপজেলার ভান্ডারু এলাকার আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন পথচারী রেললাইনের পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লালপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

পুলিশ জানায়, লাশের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মোবাইল ফোনে কল আসলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

নিহতের ছেলে মিজান হোসেন জানান, তার বাবা ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। দুপুরের পর থেকে তাঁর বাবার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, ট্রেন থেকে পড়ে গিয়ে তার বাবার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন