আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দু’টি বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে।

শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫'শত গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর হতে আনুমানিক ২'শত গজ ভিতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানায়।

বিজ্ঞাপন

৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২/মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য বলেছে। তবে বাঙ্কারের নির্মাণের বিষয়ে কিছু জানাননি।

চরধরমপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, গতকাল ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দু’বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

তিনি আরো জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো ধরনের শঙ্কা নেই।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন