আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত নেতাদের সাথে গোপন বৈঠক

চাটমোহরে প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

চাটমোহরে প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে প্রত্যাহার

পাবনার চাটমোহরে মধ্যরাতে জামায়াত নেতাদের সাথে গোপন বৈঠক করার অভিযোগে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ দুইজন সরকারি প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। গোপন বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে।

প্রত্যাহারকৃত মো. সুজন মাহমুদ (রাকাব হান্ডিয়াল শাখার কর্মকর্তা) চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। তবে তাৎক্ষণিক প্রত্যাহারকৃত দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতা আওয়ালসহ কয়েকজন বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার সুজন মাহমুদের সাথে গোপন বৈঠক করেন।

এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে বিষয়টি জানাজানি হয়।

ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং অফিসার সুজন মাহমুদসহ দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেন।

জামায়াত নেতাদের মধ্যরাতে প্রিজাইডিং অফিসারের সাথে গোপন বৈঠকের ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন,আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন