নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-শেখচিলান সড়কে আমিরুলের আমবাগানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দু পাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতনের ছেলে স্বপন (১৯)। আরেকজন হলেন সিংড়া উপজেলার সোনায়ডাঙ্গা গ্রামের বিষ্ণুর ছেলে বিধান সরকার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনবন্ধু মোটরসাইকেলে করে ধলা গ্রামে যাচ্ছিলেন। ওয়ালিয়া-শেখচিলান সড়কে আমিরুলের আমবাগানে কাছে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...