রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, তদন্তের অগ্রগতি কত দূর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, তদন্তের অগ্রগতি কত দূর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার রাতের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে কথা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে।

ঘটনার পরদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। সে অনুযায়ী বৃহস্পতিবার রাতেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমরা এখন রিপোর্ট লিখছি। আজ রাতের মধ্যে জমা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।’

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলাম। আমরা আশা করছি, তারা সময়ের মধ্যে কাজটা জমা দিতে পারবে। আমরা অপেক্ষা করছি।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন