আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় বোনকে বিয়ে না দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বোনকে বিয়ে না দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় বোনকে বিয়ে না দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. ফাহিম (১৯) ওই এলাকার আব্দু‌র র‌শি‌দের ছেলে। তিনি পেশায় ঢালাই কারখানার শ্রমি‌ক ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বগুড়া সদর থানার প‌রিদর্শক (তদন্ত) মাহফুজ ইসলাম।

তি‌নি বলেন, ‘আমরা জানতে পেরে‌ছি, ফা‌হিমের সঙ্গে ঘটনায় জ‌ড়িত তনয় নামে এক যুবকের পূর্বশত্রুতা ছিলো। সে ফা‌হিমের বোনকে বিয়ে করতে চেয়ে‌ছিল। কিন্তু সে বখাটে হওয়ায় তার সঙ্গে বিয়ে দি‌চ্ছি‌ল না। এটা নিয়ে ইতোপূর্বেও ঝামেলা হয়েছিলো। এরপর তাদের মধ্যে পারিবারিকভাবে বসে মীমাংসা হয়েছিল। তনয় ফা‌হিমকে একা‌ধিকবার হত্যার হুম‌কিও দিয়ে‌ আস‌ছিলো। এর একপর্যায়ে আজ সকাল ৮টার দিকে তন্ময় ডেকে নিয়ে ফা‌হিমের শরীরের বি‌ভিন্ন স্থানে ছু‌রিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করায়। পরে সেখান থে‌কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতি‌রিক্ত রক্তক্ষর‌ণের কারণে দুপুর ১২টার দিকে তার হাসপাতালে মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর থানার এই পু‌লিশ কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জ‌ড়িতকে ধরতে পু‌লি‌শ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...