পাবনার ফরিদপুরে পাঁচ দিন ধরে কিশোর নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

পাবনার ফরিদপুরে পাঁচ দিন ধরে কিশোর নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

পাবনার ফরিদপুরে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় (৫ আগস্ট) নিখোঁজ আব্দুল্লাহর মা ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ছেলেটি। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার ফরিদপুর ইউনিয়নের হাংড়াগাড়ী গ্রামের মো. শাহিন হোসেন ও নার্গিস পারভীন দম্পতির ছেলে। নিখোঁজ আব্দুল্লাহ ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা বাজারের একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।

মা নার্গিস বলেন, আব্দুল্লাহ মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়াগায় খোঁজ করেও কোথাও পাইনি।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা আমার দেশকে বলেন, নিখোঁজের ঘটনায় নিখোঁজ ছেলেটির মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ছেলেটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন