ঈদ উপলক্ষে যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৬৫০ টাকা।
১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত এই সময়ে এই যানবাহন গুলো চলাচল করে।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৪৪৫টি গাড়ি ঢাকাগামী এবং ২৭ হাজার ৪৯৮টি যানবাহন উত্তরবঙ্গগামী ছিল। এর বিপরীতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক দিনের তুলনাই প্রায় তিন গুনের কাছাকাছি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সেতুতে মোট ৯ থেকে ১৮টি বুথে টোল আদায় চলছে। এছাড়া, মোটরসাইকেলের জন্য পৃথক দুটি বুথ করা হয়েছে দুই পাড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

