রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরো ৮ জন ভর্তি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শঙ্কর জানান, ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১৮ জনকে ডিসচার্জ করা হয়েছে। এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৯২৬ জন রোগী। চিকিৎসাধীন অবস্থায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

