রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

রাজশাহীতে দুই মাথা নিয়ে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়।

শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন এবং বাবার নাম গোলাম আযম। তাদের বাড়ি তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়। প্রসব বেদনা শুরু হলে সুমাইয়াকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এই কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও তার দুটি মাথা রয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় জানান, এটি যমজ শিশু নয়, বরং এটি জন্মগত ত্রুটি। শিশুটির শরীর ও যৌনাঙ্গ একটি হলেও, দুটি মাথা, চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ রয়েছে।

তিনি বলেন, “এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল। বর্তমানে শিশুটির জীবন রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে।” শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন