বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে ধুনট উপজেলায় জামায়েতের নারী বিভাগের আয়োজনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দবিবুর রহমান।
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপিকা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়েতের মহিলা বিভাগের সেক্রেটারি লাকী আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিম, উপজেলা জামায়েতের সাবেক আমির রেজাউর কমির বাচ্চু, সহ-সেক্রেটারি আব্দুল ওহাব, ফিরোজ আহম্মেদ, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম, উপজেলা জামায়েতের মহিলা বিভাগের সহ-সেক্রেটারি রুহানী জান্নাত, আনিছা বেগম, কর্ম পরিষদের সদস্য সাবানা আকতার, তহমিনা আকতার ও তানিয়া খাতুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

